রূপগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩২ পিএম
রূপগঞ্জে পৃথক স্থানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিশ্বরোড ও রুপসী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলারপাড় ধনিয়া এলাকার মৃত সাত্তারের ছেলে শরীফ (৫৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার চাইলডাবুনিয়া এলাকার মৃত রহিমের ছেলে শাহাদাত (৩৫)। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) হুমায়ুন কবির জানান, রাতে বিশ্বরোড এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ আসে।
পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ৪৯ পুড়িয়া গাঁজাসহ শরীফকে গ্রেফতার করা হয়। এছাড়া রুপসী এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫ পুড়িয়া গাঁজাসহ শাহাদাতকে গ্রেফতার করা হয়। এছাড়া আবু নাসের (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আবু নাসের রূপগঞ্জ উপজেলার বিরাব এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। মাদকের ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে আলাদা ভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এন.এইচ/জেসি


