Logo
Logo
×

নগরের বাইরে

গোগনগরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালমান, সম্পাদক রঞ্জু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৭:১১ পিএম

গোগনগরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালমান, সম্পাদক রঞ্জু
Swapno

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে গোগনগর বঙ্গবন্ধু স্কুলের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

সম্মেলনে আলোচনা সভা শেষে বিনা প্রতিদ্বন্ধিতায় গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন সালমান সিকদার, সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন ধনঞ্জয় কুমার রঞ্জু।

 

 

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। 

 

 

 

 

প্রধানমন্ত্রীর তুলনা তিনি নিজেই। বিশ্বের দরবারে তিনি একজন সৎ ও সাহসী রাজনিতিবিদ। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিনত হয়েছে। এই সরকারের উন্নয়ন আমাদেরকে তুলে ধরতে হবে। সেই সাথে সকলকে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য এখন থেকে কাজ করতে হবে।

 

 

 

 

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ, জাতীয় পরিষদের সদস্য টিপু সুলতান। 

 

 

 

 

সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা নাজির মাদবর, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নাজির হোসেন ফকির, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টার, গোগনগর ইউনিয়নের মেম্বর সৈকত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ভিপি জামির হোসেন রনিসহ প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন