রূপগঞ্জে ফারুক মিয়া (৩৪) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত (০৩ অক্টোবর) সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল বাসষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফারুক মিয়া উপজেলার গোলাকান্দাইল শিকদারপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে। ছিনতাইকারীদের কবলে পড়া ভুক্তভোগী আরিফ মিয়া জানান, তিনিসহ তার সহকর্মী মোমিন ও আহাদ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ থেকে সন্ধ্যার পর গোলাকান্দাইল বাসষ্টেশন এসে নামেন।
এসময় ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উঠাচ্ছিল চাঁদাবাজ ও ছিনতাইকারী ফারুক মিয়াসহ কয়েকজন। এক পর্যায়ে ফারুক মিয়া ও মোমিনকে ধারালো চাকু দিয়ে জিম্মি করে ফেলে।
পরে সঙ্গে থাকা একটি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা লুটে নেয়। এসময় প্রতিবাদ করায় তাদের ৩জনকে মারধর করে ছিনতাইকারীরা। পরে তাদের আত্নচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ ছিনতাইকারী ফারুক মিয়াকে গ্রেফতার করে।
এ ঘটনায় ফারুক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। এন.এইচ/জেসি


