স্বেচ্ছাসেবকলীগের মত বিনিময় সভায় খাবার নিয়ে মারামারি
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৭:৪৪ পিএম
সোনারগাঁ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সমর্থকদের মধ্যে খাবার নিয়ে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে।
গতকাল(৫ অক্টোবর) বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ হল রুমে।
নেকবর হোসেন নাহিদের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসসদের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এডভোকেট ইকবাল হোসেন, মোঃ জাকির হোসেন সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জাতীয় পরিষদ।
অনুষ্ঠানে সোনারগাঁ আওয়ামী লীগের এক খন্ডের নেতা আবু জাফর চৌধুরী বিরুর ডান হাত খ্যাত সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ সঞ্চালনাকালে যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার সহ অনেকের নাম বলেনি এবং বক্তব্য দিতে দেয়নি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে খাবারের আয়োজন করা হয়। এ সময় যুবলীগের নেতাকর্মীরা খাবারের টেবিলে খাবারের জন্য বসে। নেতাকর্মীদের নেকবর হোসেন নাহিদ বলেন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, চেয়ারম্যানবৃন্দ ছাড়া সবাই চলে যান। এতে যুবলীগ সভাপতি নেতাকর্মীদের নিয়ে চলে আসেন।
চেয়ার ছুড়াছুড়ি শুরু করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। নেকবর হোসেন নাহিদকে পিটাবে বলে শ্লোগান দিতে থাকে। প্রাথমিক পরিস্থিতি উপজেলা পরিসদের চেয়ারম্যানের হস্তক্ষেপে সামাল দেওয়া হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আব্দুর রশিদ মোল্লা চেয়ারম্যান সাদিপুর ইউনিয়ন পরিষদ। আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান বারদী ইউনিয়ন পরিষদ, লায়ন মাহবুবুর রহমান বাবুল চেয়ারম্যান বারদী ইউনিয়ন পরিষদ, আল আমিন সরকার চেয়ারম্যান বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদ, মোশারফ ওমর চেয়ারম্যান কাচঁপুর ইউনিয়ন পরিষদ। জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম। আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম নান্নু উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক আলী হায়দার, ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হাসান রাশেদ প্রমূখ।


