Logo
Logo
×

নগরের বাইরে

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফিল্ড সুপার ভাইজার বদলি,তদন্ত কমিটি গঠন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৮:০২ পিএম

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফিল্ড সুপার ভাইজার বদলি,তদন্ত কমিটি গঠন
Swapno

 


 
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফিল্ড সুপার ভাইজার আবু সুফিয়ানকে বদলী করা হয়েছে। তার বিরুদ্ধে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। গতকাল বুধবার রাতে এ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জেলার উপপরিচালক মো. মহিউদ্দিন। তিনি জানান, আবু সুফিয়ানের বিরুদ্ধে প্রকল্পন পরিচালকের কাছে অভিযোগ দিয়েছেন বিভিন্ন কেন্দ্রের শিক্ষকরা।

 

 

এ কারণে তাকে রূপগঞ্জ থেকে বদলী করে আড়াইহাজারে পাঠানো হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শিক্ষক ও শিক্ষিকাদের দেয়া অভিযোগে বলা হয়, আবু সুফিয়ান রূপগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার হিসেবে ১১ বছর সেখানে কর্মরত ছিলেন। এর মধ্যে তাকে বদলী করা হলেও তিন মাসের মাথায় তিনি ফের রূপগঞ্জে চলে আসেন।

 

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হিসেবে তার প্রায় তিনশত কেন্দ্র পরিদর্শন করার কথা থাকলেও তিনি তা করে না। রূপগঞ্জের থাকা কালিন সময় প্রাক প্রাথমিক ও সহজ কোরআন শিক্ষা কার্যক্রমে কেয়ারটেকার পদে বজলুর রশিদ নামে এক ব্যক্তিকে মাদ্রাসার সার্টিফিকেট বানিয়ে অবৈধ ভাবে নিয়োগের ব্যবস্থা করেন।

 

আবু সুফিয়ান শিক্ষাগত সনদ ছাড়াই নিজে নকল সনদ বানিয়ে চাকুরী দিয়েছে এমন কেন্দ্রের শিক্ষকও রয়েছে। তাছাড়া নামে ও বেনামে একাধিক কেন্দ্র চালিয়ে টাকা আর্থসাত করেন। করোনা কালিন সময়ে শিক্ষকদের কাছে দুই হাজার টাকা করে নেন কেন্দ্র পরির্দশন না করে। দীর্ঘদিন ধরে এসব অনিয়ম ও দুর্ণীতি করা হলেও চাকুরি হারানো ভয়ে এতো দিন মুখ খুলেনি শিক্ষকরা।

 

এসব বিষয়ে তদন্ত কমিটির সদস্য ও ফিল্ড অফিসার মোজাহিদ হোসেন সেলিম বলেন, অভিযোগের পরপরই তাকে বদলী করা হয়। তিনি দীর্ঘদিন কিভাবে রূপগঞ্জে ছিলেন তার আমার জানা নেই। তবে তার বিরুদ্ধে দেয়া অভিযোগ গুলো আমরা তদন্ত করছি। তদন্ত কমিটির প্রধান  ও ইসলামিক ফাউন্ডেশনের জেলার উপপরিচালক মো. মহিউদ্দিন জানান, যেসব শিক্ষকরা সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমরা তাদের নোটিশ পাঠিয়েছি। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। পাশাপাশি অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এসএস /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন