বন্দরে ডাম্পিং জোন নির্মাণের জমি অধিগ্রহণ কাজে চৌকশ টীম
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৬:৫৩ পিএম
অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডাম্পিং জোন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হতে চলেছে। এক শ্রেনীর দালাল চক্র সম্প্রতি বন্দরের লক্ষনখোলা ও ধামগড়সহ তার আশ পাশের এলাকার নিরীহ ভূমি মালিকদেরকে ফুসলিয়ে তাদের কাগজপত্র ও জমির মালিকানা বেহাত করার পাঁয়তারা চালিয়ে আসলেও ১১ অক্টোবর সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের একটি চৌকশ টীম সরেজমিনে গিয়ে জমি মালিকদের কাগজপত্র যাছাই-বাছাই করেন।
এ সময় তারা প্রকৃত জমির মালিকদের ও তথ্য ও ছবিসহ ভিডিও চিত্র রেকর্ড করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ তত্ত্বাবধানে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করায় ভূমি মালিক ও এলাকাবাসী জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে।
উল্লেখ্য,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডাম্পিং জোন নির্মাণকে কেন্দ্র করে সজল,আনোয়ার ও রফিক নামে জনৈক চিহ্নিত ৩ দালাল নিজেদেরকে কখনো ডিসি অফিসের, কখনো মন্ত্রণালয়ের কখনো বা আবার প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আত্নীয় পরিচয় দিয়ে লক্ষনখোলা ও ধামগড়সহ আশ পাশের এলাকার নিরীহ লোকজনকে ফুসলিয়ে তাদের জমি-জমা গ্রাস করার পাঁয়তারা চালিয়ে আসছিল।
এ বিষয়ে ভুক্তভোগীদের অনেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়ে স্ব স্ব দপ্তরে আবেদন করলে ও আবেদনের প্রেক্ষিতে ১১অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার ইকবাল হোসেন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সার্ভেয়ার আব্দুস সালামসহ একটি চৌকশ টীম মঙ্গলবার দিনব্যাপী ভূমি মালিকদের জমি ও বাড়ি-ঘর সরেজমিনে পরিদর্শণ করে তথ্য ও ছবিসহ ভিডিও চিত্র রেকর্ড করেন। তবে সরকারিভাবে ভূমি মালিকদের কাগজপত্র যাচাই বাছাইকালে প্রতারকদের কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে এলাকাবাসী।


