বাবুরাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৭:৩৪ পিএম
ফতুল্লা দেওভোগ এলাকায় দ্রুত গতিতে আসা মোটর সাইকেলের ধাক্কায় এক নারীর আহত হয়েছেন। আহত নারীকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মধ্যে রাতে ওই নারীর মৃত্যু হয়।
সোমবার (১০ অক্টোবর) ফতুল্লা কাশিপুর ইউনিয়ন পশ্চিম দেওভোগের বাবুরাইল খালের সাথে বাংলা বাজার সড়কে ওই ঘটনা ঘটে। নিহত নারীর নাম নাছিমা বেগম (৪৫)। সে ফতুল্লা কাশিপুর ইউনিয়ন দেওভোগের বাবুরাইল আমবাগান এলাকার মৃত আ. লতিফ মিয়ার স্ত্রী। তার স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।
নিহতের জামাতা মো. সোহেল জানান, রাতে আমার বাসা থেকে বের হয় ঔষধ কেনার জন্য। এ সময় রাস্তায় উর্ধগতিতে আসা একটি মোটর সাইকেল আমার শ্বাশুড়িকে ধাক্কা দেয়। ছিটতে রাস্তার পাশে পরে, এতে মাথায় প্রচন্ড আঘাত পায়। আমরা আমার শ্বাশুড়িকে সাথে সাথে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে, আমরা সাথে সাথে নিয়ে যাই সেখানে।
সেখানে ডাক্তার সিটি স্কেন করার পর দেখি সব কিছু ঠিক আছে। আমরা কোন সিট না পাওয়ায় বারান্দার একটা সিটে অবস্থান নেই। সেখানে হাসপাতালে থাকা নার্সরা চিকিৎসা দেয়। পরে রাত ৩ টার সময় সে মৃত্যু বরণ করে। তিনি আরও বলেন, আমরা বাইকের চালককে আটক করেছি, তাদের সাথে এই বিষয়ে কথা বলছি। আমরা কোন মামলা মোকাদ্দমায় যেতে চাই না।
আমরা তাদের সাথে মিমাংশার মাধ্যমে বেপারটা মিটিয়ে নিতে চাই। এদিকে, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে বাদী পক্ষের কাউকে পাইনি। দুর্ঘটনার যে মোটরসাইকেলটি ছিলো সেটি আমরা জব্দ করে থানায় নিয়ে এসেছি। ভুক্তভোগীরা যদি কেউ থানায় অভিযোগ করে তাহলে আমরা আইনি ব্যবস্থা নিবো।


