Logo
Logo
×

নগরের বাইরে

বন্ধন বাসের সাথে সিএনজির সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত,২

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৯:২৪ পিএম

বন্ধন বাসের সাথে সিএনজির সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত,২
Swapno

 

আড়াই হাজারে যাত্রীবাহি বন্ধন পরিবহন বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে ২জন নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকালে ঢাকা- সিলেট মহাসড়কে আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়নের পাল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তথ্যটি যুগের চিন্তাকে নিশ্চিত করেছেন কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন।

 

 


নিহত ব্যাক্তিরা হলেন, আড়াই হাজারের সরকারী সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং রূপগঞ্জে উপজেলার মিয়াবাড়ি এলাকার নাফিজ (১৮), সে একই এলাকার নাইম মিয়া মিয়ার ছেলে ও অপরজন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর এলাকার মো. আলী ওরফে মক্কা মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০)।

 

 

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবর হোসেন জানান, আমরা প্রাথমিক ভাবে জানতে পারি, রাস্তার কিনারে থেমে ছিলো সিএনজি, এসময় দ্রুতগতিতে আসা বন্ধন পরিবহন সিএসজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২জন মারা যায় এবং বাচ্চাসহ আহত আছে ১ নারী।

 

 

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে আপাতত ভুলতা ফাঁড়িতে রাখা হয়েছে। আইনত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। নিহতের পরিবারের লোকজন আসতেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন