Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে আরও ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেবে রংধনু গ্রুপ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৬:৩৭ পিএম

রূপগঞ্জে আরও ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেবে রংধনু গ্রুপ
Swapno


রূপগঞ্জে আরও পাঁচ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ। এসবের মধ্যে থাকবে চাল, তেল, ডাল, লবণ, পেঁয়াজ, রসুন, আটা, মাংস ইত্যাদি। উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এক আলোচনা সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এ ঘোষণা দেন।

 

 

 

রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি যতটুকু পারি সব সময় সাধারণ মানুষকে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।’

 

 

 

তিনি আরও বলেন, ‘যেকোনো ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দুর্যোগে অভাবী মানুষের পাশে রংধনু গ্রুপ সব সময় ছিল, আছে এবং থাকবে।’ এদিকে স্থানীয়রা জানান, করোনাকালীন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক সারা রূপগঞ্জে ব্যাপক ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণসহ নগদ অর্থ সহায়তা করেছেন।

 

 

 

তার এমন মহৎ উদ্যোগ করোনার পরেও অব্যাহত রয়েছে। শুধু রূপগঞ্জের মানুষের জন্যই নয়, সম্প্রতি সিলেটে বন্যাদুর্গত এলাকার মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সারা দেশে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রংধনু গ্রুপ সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে। রূপগঞ্জের সন্তান হিসেবে রফিকুল ইসলাম রফিককে নিয়ে আমরা গর্বিত।

 

 


তারাবো পৌরসভা যুব মহিলা লীগ নেত্রী মিনা আকতার গণমাধ্যমকে বলেন, প্রতি শুক্রবার রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকসহ তার পরিবারের সদস্যরা রূপগঞ্জে এসে মানুষের সুখ-দুঃখের খোঁজ-খবর নেন। নানা সহযোগিতা পেতে লোকজন তার কাছে ভিড় করেন। তিনিও সবার সুখ-দুঃখের কথা শুনে যথাসাধ্য সহযোগিতা করে থাকেন।

 

 


নগরপাড়া এলাকার সাদেক আলী ও শওকত আলী ইমন গণমাধ্যমকে বলেন, গরিবের বন্ধু রফিকুল ইসলাম রফিক। তার কোনো তুলনা হয় না। তার কাছে সহযোগিতা চাইলে কখনও কাউকে তিনি খালি হাতে ফেরান না। এ জন্যই আল্লাহতায়ালা তাকে অনেক দিয়েছেন। আল্লাহতায়ালা তাকে আরও দেবেন।

 

 

 

সহযোগিতা পাওয়া শামসুন্নাহার নামে আরেক নারী বলেন, ‘রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ভাই অনেকের কর্মসংস্থানও করে দিয়েছেন। আমাদের রূপগঞ্জের মানুষের জন্য নিবেদিতপ্রাণ রফিক ভাই।’

 

 

 

শুক্রবারের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম।

 

 

 

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, আলী আজগর, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন।

 

 

 

মেম্বার জোসনা মহিউদ্দিন, জসিম উদ্দিন, বিল্লাল হোসেন, নূর মোহাম্মদ, শারমিন আক্তার, সাহিদা আক্তার, ছাত্রলীগ নেতা শওকত আলী ইমন, মিনা আকতার, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন