Logo
Logo
×

নগরের বাইরে

হত্যা না আত্মহত্যা, ছেলের পর মারা গেলেন মা সুফিয়া

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৭:১৫ পিএম

হত্যা না আত্মহত্যা, ছেলের পর মারা গেলেন মা সুফিয়া
Swapno

 

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার আলীর ছেলে শান্তর মৃত্যুর পাঁচদিন পর আজ মারা গেলেন স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। (১৪) অক্টোবর শুক্রবার সাড়ে পাঁচটায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এর আগে ৮ অক্টোবর শনিবার বিকেল তিনটায় মা ছেলে এক সাথে অগ্নিদগ্ধ হয়। পর দিন রবিবার বিকালে ছেলে শান্ত একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

 

 

অভিয়োগ থেকে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে ৮ অক্টোবর শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার ঝাউচর গ্রামের নিজ বাসায় আলী তার দ্বিতীয় স্ত্রী জায়দার প্ররোচনায় অকটেন দিয়ে ছেলের উপর আগুন লাগিয়ে শান্তকে হত্যা করার চেষ্টা করে। এসময় শান্তর মা সুফিয়া বেগম তাকে বাঁচাতে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে তিনিও অগ্নিদ্বগ্ধ হোন।

 

 

 

মৃত্যুর পূর্বে সুফিয়া তার স্বজনদের ভিডিও রেকর্ডে বলে গেছেন, তার মৃত্যুর জন্য তার স্বামী আলী, দ্বিতীয় স্ত্রী জায়দা, তার বোন হাসিনাসহ তাদের আত্মীয় স্বজনরা পরিকল্পিত ভাবে মা ছেলেকে হত্যা করেছে। নিহত সুফিয়ার ভাই হযরত আলী জানায়, আমার বোনের স্বামী আলী দীর্ঘ দিন ধরে পরকিয়ায় আসক্ত। অসৎ নারী জাকিয়ার সাথে সে দীর্ঘ দিন ধরে অবৈধ সম্পর্ক থাকায় ছেলে শান্ত ও স্ত্রী সুফিয়া বাধা দিলে তাদের মারধর করত প্রায়ই, ঘটনার দিনও তাই করা হয়েছে।

 

 

 

পরে এক পর্যায় আলী ছেলের মোটরসাইকেল থেকে অকটেন এনে মা ছেলের উপর আগুন ধরিয়ে দেয়। আগুনে শান্ত (২৫) মারাত্মক ভাবে দগ্ধ হলে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরের দিন দুপুরে শান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের মামা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া হোসেন্দী এলাকার মোঃ হযরত আলী জানান, আমার ভাগিনার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

 

 

 

ছেলের মৃত্যুর পাঁচদিন পর শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় আলীর প্রথম স্ত্রী সুফিয়া (৪৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি অভিযোগ করে আরো বলেন, আমার ভাগিনা কখনো মাদক সেবন করেনি। তাকে শুধু শুধু মিথ্যা মাবক সেবি বলা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ পরিকল্পতি হত্যাকান্ডের সুষ্ট বিচার চাই। সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন