Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আল আমিন জামে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৮:১৩ পিএম

বন্দরে আল আমিন জামে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা
Swapno


 
বন্দরে মসজিদ ও পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায়  সংঘর্ষের কোন খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৪ অক্টোবর) বাদ জুম্মা বন্দর আমিন আবাসিক এলাকাস্থ আল আমিন জামে মসজিদে এ বাক বিতন্ডের ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনা এড়াতে বন্দরে আল আমিন ও হাজীপুর জামে মসজিদে পুলিশ পাহাড়ায়  মুসল্লীরা  জুম্মার নামাজ আদায় করেছে বলে স্থানীয়রা এ কথা জানিয়েছে ।  

 

 

 

তথ্য সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুম্মা নামাজ আদায়ের পূর্বে শিল্পপতি আলহাজ্ব চাঁন মিয়া এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বন্দর আমিন আবাসিক এলাকাবাসীকে অনুরোধ করে বক্তব্য প্রদান করেন। তার এ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মোজাম্মেল ও লুৎফর গ্রুপের লোকজন মসজিদে ভিতরে চরম হট্টগোল করে। এক পর্যায়ে বন্দর ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম মসজিদে প্রবেশ করে উভয় পক্ষকে শান্তনা প্রদান করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

 

 

এ ছাড়াও হাজীপুর জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে  দুই পক্ষের সংঘর্ষে এড়াতে পুলিশ পাহাড়ায় স্থানীয় মুসল্লীরা জুম্মা নামাজ আদায় করেছে বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গত ১ সপ্তাহ ধরে বন্দরে পৃথক দুইটি এলাকায় আল আমিন ও হাজীপুর জামে মসজিদ এবং পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে দুই এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করে আসছে।

 

 

 

আল আমিন আবাসিক এলাকার মোজাম্মেল ও লুৎফর গ্রুপ প্রভাব বিস্তার করে তাদের পচ্ছন্দের লোকজনদের নিয়ে একটি পকেট কমিটি গঠন করে। এ কমিটি গঠন করা নিয়ে উক্ত এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। জুম্মা নামাজের বিশৃঙ্খলা এড়াতে আল আমিন জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক শাহজাহান রানা বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা অফিসার ইনর্চাজকে অবগত করে এক স্মরক লিপি প্রদান করেন।      

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন