Logo
Logo
×

নগরের বাইরে

তিন দিনেও নিখোঁজ মনিরের সন্ধান পেলোনা পরিবার, পুলিশের গাফিলতি

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৮:৩৪ পিএম

তিন দিনেও নিখোঁজ মনিরের সন্ধান পেলোনা পরিবার, পুলিশের গাফিলতি
Swapno

 

মোগরাপাড়া চৌরাস্তায় ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ মোঃ মনির (৩০) নামের এক যুবক। নিখোঁজ যুবক মোঃ মনিরকে উদ্ধারে পুলিশের গড়িমশি। ওই যুবক বুধবার (১২ অক্টোবর) দুপুরে বাসা থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পর থেকে নিখোঁজ হয় বলে জানিয়েছেন তার পরিবার। নিখোঁজ মোঃ মনির সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা গ্রামের নূরুল হকের ছেলে বলে জানা যায়।

 

 

 

মনিরের শ্যালক মোঃ বাদশাহ মিয়া জানান, বুধবার দুপুর ২টার দিকে ব্যাংকে টাকা জমা দিতে মোগরাপাড়া চৌরাস্তায় ইসলামী ব্যাংকে যান মোঃ মনির। মুঠোফোনে তার সঙ্গে সর্বশেষ কথা হয় তখনই। মনির তাকে জানায়, এক ঘণ্টার মধ্যে আমি বাড়িতে ফিরে আসছি। এরপর তিন দিনেও বাড়ি আসেননি তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

 

 

এব্যাপারে সোনারগাঁ থানায় জিডি করতে গেলে ওই যুবকের পরিবারকে থানা থেকে গালমন্দ করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত যুবককে উদ্ধারে পুলিশ তালবাহানা করছে বলে জানায় তার পরিবার। পরে বৃহস্পতিবার রাতে জিডি না নিয়ে একটি অভিযোগ গ্রহণ করলেও অপহৃত যুবককে উদ্ধারে কোন পদক্ষেপ না নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে জিডি করতে বলেন থানা পুলিশ।

 

 

 

সোনারগাঁ থানা ওসি (অপারেশন) মোঃ মাহাফুজুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন যে, নিখোঁজ যুবক সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় আছেন। এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা পদক্ষেপ নেবে। আপনারা সেখানে গিয়ে দেখেন।

 

 

 

রাতে সিদ্ধিরগঞ্জ থানায় যাওয়ার পর ওই থানার ওসি মশিউর রহমান বলেন, এটা সোনারগাঁ থানার ঘটনা, এব্যাপারে পদক্ষেপ নিতে হলে সোনারগাঁ থানাকেই নিতে হবে। আপনারা সোনারগাঁ থানায় যান। এ বিষয়টি নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনকে জানানো হলে তিনি জানান, এরকম হওয়ার কথা নয়। এব্যাপারে যাতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সে ব্যবস্থা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন