Logo
Logo
×

নগরের বাইরে

হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৪

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৬:০৩ পিএম

হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৪
Swapno



আড়াইহাজার থানার আলোচিত হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর চার হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ হালিম (৪৮), মোঃ হোসেন আলী (১৮), মোঃ হাছেন আলী (১৮) ও রেহেনা বেগম ওরফে রুনা (৪০)। এসময় তাদের হেফাজত হতে ১টি মোবাইল ও সীমকার্ড উদ্ধার করা হয়।

 

 

ঢাকা ডেমরা থানার শুকুরশী এলাকায় ১৪ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব। ১৫ অক্টোবর দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

র‌্যাব জানায়, গত ৪ জুলাই আড়াইহাজার থানাধীন রামচন্দ্রী দক্ষিণপাড়া এলাকায় মোঃ ছানাউল্লাহ নামে একব্যক্তি বিবাদীগণ কর্তৃক শারীরিক গুরুতর আঘাত প্রাপ্তির কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী আনিয়া বেগম (৪০) বাদী হয়ে এজাহারনামীয় ৬ জন আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

 

র‌্যাব আরও জানায়, উক্ত ঘটনার পরপরই এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামীগণ আত্মগোপনে চলে যায়। হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এর সদর কোম্পানীর একটি চৌকস গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে।

 

 

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা কার্যক্রম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অত্র নৃশংস হত্যার সাথে জড়িত দীর্ঘদিন পলাতক এজাহারনামীয় ২নং, ৩নং, ৫নং এবং ৬নং আসামীদেরকে সনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়ে ঢাকা ডেমরা থানার শুকুরশী এলাকায় ১৪ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

 

 


গ্রেফতারকৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বাদী ও বিবাদীগণের বসতঘর পাশাপাশি হওয়ায় গত ৭ জুন উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় বিবাদীগণ উত্তেজিত হইয়া বাদীর বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া বাদীর স্বামী ছানাউল্লাহকে মারপিট করে গুরুতর আঘাত প্রদান করে, বিবাদীগণ দ্রুত ঘটনাস্থল হতে পলায়ন করে।

 

 

পরবর্তীতে জানতে পারে যে ভিকটিম ছানাউল্লাহ গত ৪ জুলাই গুরুতর আঘাত প্রাপ্তির কারণে মৃত্যুবরণ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ উপরোক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন