Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৯:১২ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
Swapno

 

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের ভুলতা এলাকা থেকে যাত্রামুড়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রাবাহী ও মালবাহী বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীরা।

 

 

অভিভাবক রীনা ইসলাম জানান, তার মেয়ে সোয়াদা ইসলাম যাত্রামুড়া এখলাস উদ্দিন স্কুল এন্ড কলেজে লেখা পড়া করেন। বেলা ৩ টার দিকে তার মেয়েসহ শিক্ষার্থীরা স্কুল বাসে উঠেছেন ভুলতা নিজ নিজ বাড়িতে আসার জন্য। বিকেল সাড়ে ৫ টা বেজে গেলেও যানজটের কারণে তারা বাড়ি ফিরতে পারেনি। প্রায় সময় আবার তারা যানজটের কবলে পড়ে সকালের দিকে সঠিক সময় স্কুলে যেতে পারেনা।

 

 

যাতে সব সময়ই যানজটমুক্ত থাকে সড়কটি সে ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ নেয়া দরকার। গাউছিয়া মার্কেটের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, প্রতি সোমবার ও মঙ্গলবার গাউছিয়া কাপড়ের বাজারের পাইকারী হাট। এ হাটে এই দুই দিন হাজার হাজার ব্যবসায়ী আসে বেচা-কেনা করতে। সকাল থেকে যানজট থাকার কারনে মঙ্গলবার ক্রেতা ছিলো অনেকটা কম।

 

 

ক্রেতাদের মধ্যে অনেকেই জানিয়েছেন তারা ঢাকা-সিলেট মহাসড়কে যানজটে আটকা পড়েছেন। এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন এখানকার ক্রেতা-বিক্রেতারা। কথা হয় আকাশ নামে এক যাত্রীর সঙ্গে তিনি বলেন, চিটাগাংরোড থেকে আমার বাড়িতে যেতে সময় লাগে ১৫ মিনিট তার ২ ঘন্টা ধরে যানজটে বসে আছি। যানজট কখন শেষ হবে আমি কখন বাড়ি ফিরবো জানা নেই।

 

 

এখলাছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক জিয়াউর রাশেদ বলেন, হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সদস্য সংখ্যা আরো বাড়িয়ে মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা ও রিক্সা অটো স্ট্যান্ড সরিয়ে দিলে যানজট অনেকটা নিরসন হবে বলে আমি মনে করি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ব্যাপারে কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) নবীর হোসেন বলেন, কর্ণগোপ এসিএস টেক্সটাইল মিলের সামনে একটি গাড়ি নষ্ট হয়েছিল। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন