গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৭:০৭ পিএম
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে গতকাল মঙ্গলবার দুপুরে অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করণের প্রতিবাদে স্থানীয় এলাকার কয়েক শত নারী পুরুষ একত্রিত হয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণে বাঁধা ও টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন এমহাসড়কে চলাচলারত যাত্রীরা। পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলেও যানবাহন ধীর গতির কারণে দুপুর থেকে সন্ধা পর্যন্ত যানজট চলামান ছিল।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস ডিষ্টিভিউশন কোম্পানীর একটি টিম একজন নির্বাহী ম্যাজিষ্টেটের নেতৃত্ব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে সংযোগ দেয়া গ্যাস বিচ্ছিন্ন করণের কাজ শুরু করে। গ্যাস বিচ্ছিন্ন করণের খবর শুনে পিরোজপুর ইউনিয়নের কয়েকহাজার নারী পুরুষ ঝাড়ুু ও লাঠি নিয়ে তিতাস কর্মকর্তাদের উপর হামলা করে গ্যাস সংযোগ যাতে বিচ্ছিন্ন না করে সেজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
পরে তারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে মহাসড়কের উপর অবস্থান নেয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের সরে যেতে অনুরোধ করলে এতে বিক্ষোভকারীরা আরো উত্তেজিত হয়ে পড়ে। এসময় স্থানীয় এলাকাবাসী গ্যাস সংযোগ যাতে বিচ্ছিন্ন না করে সেজন্য পুলিশকে অনুরোধ করে। এক পর্যায়ে পুলিশ তাদের আশ্বাস মেনে নিলে গ্রামবাসী মহাসড়ক ছেড়ে যায়।
গ্রামবাসীর বিক্ষোভের কারণে দুপুর থেকে মহাসড়কে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে দাউদকান্দি ও মোগরাপাড়া চৌরাস্তা থেকে কাঁচপুর পর্যন্ত যানজটে চরম ভোগান্তীতে পড়ে এ মহাসড়কে চলাচলরত যাত্রীরা। পুলিশ দ্রুত যানজট নিরসনে চেষ্টা করলেও সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে ধীর গতিতে যানবাহন চলাচল শুরু করে।
চট্টগ্রাম গামী যাত্রী দুলাল মিয়া জানান, দুপুর দিকে কেওঢালা এলাকায় যানজটে পড়েছি। এখন সন্ধ্যা ৫টা বাজে এখনও মোগরাপাড়া বাসষ্ঠ্যান্ড ক্রস করতে পারছিনা কখন যে মেঘনা সেতু পার হব তার কোন ঠিক ঠিকানা নেই। ট্রাক চালক ওহাব আলী জানান, জরুরী অনেক মালামাল নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্য রওয়ানা দিয়ে ছিলাম। মদনপুর না আসতেই দেখি যানজট। প্রথমে ভেবে ছিলাম মদনপুরে যানজট পরে শুনলাম এ যানজট দাউদকান্দি পর্যন্ত চলে গেছে।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, দুপুরে অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টা বুঝিয়ে শুজিয়ে এলাকাবাসীকে বাড়িতে পাঠিয়েছি। অবরোধের কারণে দুই পাশ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমরা হাইওয়ে পুলিশের পাশাপাশি মহাসড়কে থেকে যানজট নিরসনের চেষ্টা করছি। এখন যানজট কিছুটা নিয়ন্ত্রণে তবে অতিরিক্ত গাড়ীর কারণে যান চলাচলে ধীরগতি হচ্ছে।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহিম ও সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বিক্ষুব্ধ এলাকাবাসীকে দুই দিনের মধ্যে পূনরায় গ্যাস সংযোগের আশ্বাস দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যান চলাচল সচল করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহীম অবৈধ গ্যাসের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।


