Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৭:৩৩ পিএম

আড়াইহাজারে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno


আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দিনব্যাপী সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে উপজেলার গোপালদী পৌরসভার মৌলভীবাজার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। নরসিংদী তিতাস গ্যাসের ডিজিএম প্রকৌশলী নাছিমুল ইসলাম জানান, অভিযানের সময় মৌলভী বাজারের ২টি বড় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

 

 

এতে ১ হাজার পরিবারের আবাসিক গ্যাস সংযোগ ছিল। তিনি আরো জানান, এই ২টি লাইন থেকে মৌলভী বাজার, নগর ডৌকাদি, বিবিরকান্দিসহ আশে-পাশের ৫/৬টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে চালিয়ে আসছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এই সময় তিতাস গ্যাসের ম্যানাজার মো: মাসকুদুর রহমান, মো: এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন