আড়াইহাজারে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৬:২৫ পিএম
আড়াইহাজারে আতিকা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া এলাকা নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে।
নিহত আতিকা ওই গ্রামের আক্তার হোসেনে মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এ এসএসসি পরীক্ষা দিয়েছিল। এ ব্যপারে নিহতের পিতা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, বৃহষ্পতিবার বিকেলে আতিকার মা রান্না করার সময় তাকে ডাক দেয়। কিন্তু তার কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে না পেয়ে তার মা কক্ষে যায়।
সেখানে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে তিনি চিৎকার করতে থাকেন। এসময় তার আর্তচিকিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসে।
পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এন.এইচ/জেসি


