Logo
Logo
×

নগরের বাইরে

শিমরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৫

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৮:২৩ পিএম

শিমরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৫
Swapno



নারায়ণগঞ্জে চলতি বাসের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে একজনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী সেলিম সওদাগর নামের একটি যাত্রীবাহী বাসের চলতি অবস্থায় চাকা খুলে যায়।

 

 

ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডারের সজোরে ধাক্কা দেয়। এতে ওই বাসে থাকা ২০ যাত্রীর মধ্যে ৬ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছয়জন ঢাকা মেডিকেল হাসপাতালে আসে।

 

 

এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের নাম পরিচয় জানা যায়নি, বাকিরা চিকিৎসাধীন রয়েছে। শিমরাইল পুলিশ বক্সের পরিদর্শক (টিআই) শরফুদ্দীন আহমেদ বলেন, চলন্ত অবস্থায় ঢাকা-হোমনা-ঢাকা রুটের কুমিল্লাগমী একটি বাসের ছাকা খুলে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ওই দুর্ঘটনায় পাঁচ থেকে ছয় জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে ২০ জনের অধিক যাত্রী ছিল। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন