বন্দরে সাজাপ্রাপ্ত আসামী শ্যামাসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৫
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৮:১০ পিএম
বন্দরে মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শাহাদাত হোসেন শ্যামা ও বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (২২ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট অথিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার আলীনগর এলাকার মৃত হারুন অর রধীম মিয়ার ছেলে বন্দর থানার ৭(৪)১৮ নং মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শাহাদাৎ হোসেন শ্যামা (৩৫)।
নবীগঞ্জ কদমতলী এলাকার শামসুল হকের ছেলে দীন ইসলাম দিলু (৩৫) মদনপুর এলাকার আবুল কাসেম মিয়ার ছেলে আবু বক্কর (২১) বন্দর শাহী মসজিদ এলাকার হৃদয় (২৩) ও বন্দর চৌধুরীবাড়ী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে সাজ্জাদ (৩৮)। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে। এন.এইচ/জেসি


