Logo
Logo
×

নগরের বাইরে

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৬:১২ পিএম

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
Swapno

 

সিদ্ধিরগঞ্জ থেকে ১টি চোরাই মোটরসাইকেলসহ দুইজন চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে র‌্যাব -৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নুর মোহাম্মদের ছেলে মোঃ জায়েদ হাসান (১৮), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মুহাইমিন (১৮)।

 

 

র‌্যাব -৩ এর অধিনায়ক জানান, আটককৃত ব্যক্তিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে নারায়ণগঞ্জ জেলা ও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে উক্ত গাড়ির চ্যাসিস নম্বর ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিল।

 

 

এর আগে গত রবিবার (২৩ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; বলেও জানায় র‌্যাব।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন