Logo
Logo
×

নগরের বাইরে

আজিজ কো-অপারেটিভ শপিং মলে চাঁদাবাজি মামলায় দুইজন গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৬:১২ পিএম

আজিজ কো-অপারেটিভ শপিং মলে চাঁদাবাজি মামলায় দুইজন গ্রেফতার
Swapno



সিদ্ধিরগঞ্জে ঢাকা-চিটাগাংরোডের মুক্তিস্মরনীতে নির্মাণাধীন আজিজ কো-অপারেটিভ শপিং মলে চাঁদাবাজি, ভাংচুর ও লুটপাটের মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার তাদেরকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শপিং মলের সাবেক মার্কেটিং অফিসার কামাল হোসেন (৩০) ও স্থানীয় বাসিন্দা সাগর হোসেন (২৫)।

 

 

কামাল হোসেন ফেনীর দাগন ভুঁইঞার জয়লস্কর গ্রামের শফিউল্লার ছেলে। মামলার এজাহারে বলা হয়েছে- নির্মাণাধীন আজিজ কো-অপারেটিভ শপিং মলটি আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের আওতাধীন একটি প্রজেক্ট। গত ১৭ অক্টোবর মামলার বাদি আজিজ কো-অপারেটিভের সেক্রেটারি এস এম হারুনার রশিদসহ কর্মকর্তারা প্রজেক্ট অফিসে অবস্থান করছিলেন।

 

 

ওই সময় শপিং মলের সাবেক জিএম ও মামলার আসামি সাইফুল ইসলাম (৪৫), মার্কেটিং অফিসার নূর মোহাম্মসদ রাকিব (৪০), সাবেক সহকারি প্রকৌশলী আলিফ হোসেন (৩৭), সাবেক মার্কেটিং অফিসার আজিজুল (৩৭) ও মারুফ (২৭) এবং গ্রেফতারকৃত সাবেক মার্কেটিং অফিসার কামাল হোসেন ও স্থানীয় সাগরসহ অজ্ঞাত ৫/৬ জন প্রজেক্ট অফিসে গিয়ে প্রথমেসই সিসি ক্যামেরার ডিবি বক্স খুলে নেয়।

 

 

তারা সিসি ক্যামেরাসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুরও করে। আসামিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ দোকান ক্রেতাদের কাছ থেকে আদায় করা কিস্তির পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া আসামিরা পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে হুমকি দেয়। একই দিন রাতে শপিং মলের সাইনবোর্ড ভাংচুর করা হয়। ঘটনার পরবর্তীতে এজাহার দায়ের পর গতকাল ওই ঘটনায় মামলা হয়। যার নং-৩৮,তারিখ ২৬/১০/২২।

 

 

মামলার দায়ের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুর রাজ্জাক অভিযান চালিয়ে গতকাল এজাহারভুক্ত আসামি কামাল ও সাগরকে গ্রেফতার করেন। পরে তাদেরকে আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন- মামলার অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন