Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে তিন হাজার ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯:৩৩ পিএম

সোনারগাঁয়ে তিন হাজার ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
Swapno



সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ হাসান ওরফে পল্টু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের হাসান মালিপাড়া গ্রামের হবি আহমেদের ছেলে।

 

 

এ ঘটনায় তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে পল্টু।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে মালিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টুকে গ্রেফতার করে। তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী জানান, মাদক ব্যবসায়ীকে তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

 

 

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. আহসানউল্লাহ জানান, `গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।' এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন