Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৬:২৮ পিএম

রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
Swapno


রূপগঞ্জে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত চট্র মেট্রো-ট ১১-০১৯৪ একটি বড় ট্রাক জব্দ করা হয়। রবিবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান  হাইওয়ে সড়কের কেভি গ্রীড বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃতরা হলেন চট্রগ্রাম জেলার সীতাকুন্ড  উপজেলার মনখোলা এলাকার আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম, ও একই এলাকার মৃত মীর আহম্মদের ছেলে মোঃ আলম, মৃত আব্দুল হান্নানের ছেলে আবুল কাশেম, মোজাফ্ফর ইসলামের ছেলে বাবুল ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দোলখার বাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে সাব্বির হোসেন।  

 

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাতে চৌদ্দ থেকে পনেরজনের আন্তজেলা ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে অবস্থিত কেভি গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 

 

এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে অবস্থিত কেভি গ্রীড বিদ্যুৎ উপকেন্দ্র থেকে দেশীয় অস্ত্রসহ  তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের বাকী সদস্যরা কৌশলে পালিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত একটি বড় ট্রাক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন