Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে র‌্যাব-১০’র অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৬:৪০ পিএম

বন্দরে র‌্যাব-১০’র অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২
Swapno

 

বন্দরে ঢাকা গামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ঢাকা কেরানীগঞ্জের একটি টিম। ওই সময় র‌্যাবের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো এক মাদক কারবারি।

 

 

অভিযান কালে র‌্যাব-১০  ট্রাকে তল্লাশী চালিয়ে ৩ হাজার ১শ ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ১৯ হাজার ২’শ টাকা উদ্ধারসহ ইয়াবা বহনকারি ট্রাকটি জব্দ করে।

 

 

গত শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর উপজেলার ফুলহর আসমানী ও হিমালয় পরিবহনের গ্যারেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে ওই দুই ইয়াবা কারবারিদের গ্রেপ্তার করা হয়।

 

 

ইয়াবা উদ্ধারের ঘটনায় র‌্যাব-১০ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান (সেনা) বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারি ও পলাতক অপর মাদক ব্য্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং- ৩৮(১০)২২।

 

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার সদর থানার জালুয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী ছেলে ফিরোজ আহাম্মেদ (৪০) ও একই জেলার একই থানার মফিজুল ইসলামের ছেলে হানিফ (৩৬)। পলাতক আসামী আব্দুর রশিদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কলীকৃষ্ন নগর এলাকার ছবুর মিয়ার ছেলে।

 

 

পরে র‌্যাব-১০ কর্তৃক গ্রেপ্তাকৃত দুই মাদক ব্যবসায়ীকে বন্দর থানায় সর্পোদ করলে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ তসলিম উদ্দিন গ্রেপ্তারকৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে ।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন