Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০হাজার টাকা জরিমানা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৭:১৯ পিএম

সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০হাজার টাকা জরিমানা
Swapno

 

সোনারগাঁয়ে দুই  প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

এ সময় জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জের সোনারগাঁ কাঁচপুর এলাকায় গোল্ডেন প্লাসকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পন্যের গায়ে মূল্য তালিকা না দেয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৪০ হাজার জরিমানা করা হয়।

 

 

এছাড়া মেসার্স আল্লাহ ভরসা ব্রেড এন্ড বিস্কুুট কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পণ্যের গায়ে মুল্য তালিকা না দেয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে  ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন