Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

আড়াইহাজারে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম
Swapno



আড়াইহাজারে একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে স্থানীয় দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

এরা হলেন, ব্যবসায়ী কামাল হোসেন, তার ছেলে সিফাত, ভাতিজা গোলাম রাব্বি ও ভাই আনোয়ার। এ ঘটনায় কামাল বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

 

চিকিৎসাধীন আহত কামাল জানান, দড়ি সত্যভান্দি এলাকার সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সালাম হাজী তার চাচাতো ভাই হন। বাড়ির পাশেই সালাম হাজীর একটি জমি রয়েছে। সেখানে একটি ঘর তোলে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসছিলেন তিনি।

 

 

প্রতিপক্ষ বিল্লাল ও বশীর গংয়েরা হঠ্যাৎ জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় তারা দোকান ঘরটি ভাংচুর করে। ঘরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। কামাল আরও বলেন, এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন দা, ছুরি, চাপাতি ও লাঠিসোটা নিয়ে তার ওপর প্রথমে হামলা চালায়।

 

 

এ সময় ডাক-চিৎকারে তার পরিবারের অন্য সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রশস্ত্রের আঘাতে তার পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম হন। স্থানীয়রা জানান, হঠ্যাৎ করে জমি দখলের চেষ্টা করে এলাকার কিছু লোকজন।

 

 

এ সময় জমির মালিকের চাচাতো ভাই কামাল তাতে বাঁধা দিলে তার ওপর হামলা চালানো হয়। জোরপূর্বক জমি দখল করতে গিয়ে এলাকায় শান্তিভঙ্গ হয়েছে। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান এলাকাবাসী। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন