সোনারগাঁয়ে গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী আটক
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৫:৪১ পিএম
সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। রোববার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
এর আগে ৫ নভেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযানে ঢাকাগামী একটি পিকআপ তল্লাশী করে ৪১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন (২১) এবং মো. বাবুলকে (২৯) হাতেনাতে আটক করা হয়।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করে র্যাব। মো. আলাউদ্দিন চাঁদপুর জেলার কচুয়া থানাধীন আকানিয়া এলাকার মোঃ শাহ জাহানের ছেলে এবং মো. বাবুল কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানাধীন বেজোড়া এলাকার শহিদের ছেলে। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব। এন.এইচ/জেসি


