Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে গাছের সাথে শত্রুতা, তিন লাখ টাকার গাছ কর্তন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

রূপগঞ্জে গাছের সাথে শত্রুতা, তিন লাখ টাকার গাছ কর্তন
Swapno

 

পূর্বশত্রুতার জেরে ফল বাগানের সবকটি চারা গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। ঘটনাটি বুধবার ভোর রাতে রুপগঞ্জ উপজেলার মাঝি সতিরপার এলাকার বাসিন্দা সেলিম মিয়ার জমিতে ঘটে।

 

 

ফল বাগানের বর্গাচাষি ইকবাল হাসান জানান, ৩ মাস আগে একখন্ড জমি বর্গা নিয়ে ফলের বাগান তৈরি করে। যে বাগানে বিভিন্ন উন্নত জাতের জাম, লিচু, মালেশিয়ান ভুটান ফল, শিতাল, বিভিন্ন জাতের কলা, লেবু, পেঁপেসহ অন্যান্য ফলের চারাগাছ রােপন করে।

 

 

কিন্তু গত মঙ্গলবার ইকবার হোসেন তার ফলের বাগানে গিয়ে সমস্ত ফলজ চারাগাছ দেখে বাড়িতে চলে যায়। এরপর একই রাতের শেষের দিকে ফলের সব গাছ কেটে দেয়। ইকবাল হোসেনের দাবী, তার প্রায় ৫ লাখ টাকার ফলের গাছ কেটে সাবার করে দিয়েছে।

 

 

তিনি এর রহস্য উদঘাটন করে দৃস্টান্তমূলক শাস্তির দাবি করছেন।এ ব্যপারে জানতে চাইলে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন