ফারদিন হত্যা: গোয়েন্দা নজরদারিতে ৪ গ্যাংস্টার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০২:৫৭ পিএম
বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনায় ডেমরা-রূপগঞ্জের কাছের চনপাড়ার চার গ্যাংস্টারদের নজরদারিতে রাখা হয়েছে।
গোয়েন্দাদের মতে, ফারদিন হত্যার সঙ্গে এই চার গ্যাংস্টারের সঙ্গে একজন মাদক সম্রাজ্ঞী জড়িত থাকতে পারে। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অব্যাহত অভিযান চালাচ্ছে। চার গ্যাংস্টার ও মাদক সম্রাজ্ঞী হলেন রায়হান, নূর জামাল, মাল্টা রনি, মুজাহিদ এবং মনু।
এদিকে ডিবিপ্রধান ডিআইজি হারুন অর রশিদ শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ফারদিনের হত্যার ঘটনায় এখনও কংক্রিট তথ্য পাওয়া যায়নি। কোনো কিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব বিষয়, তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করছি। তবে, ঢাকা শহরের কোনো এক জায়গায় ফারদিন খুন হতে পারেন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলতে পারছি না।”
এদিকে ফারদিনের ছোট ভাই আবদুল্লাহ বিন নূর তাজিম বলেন, “ফারদিনের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা তো দূরের কথা, সে কখনও সিগারেট খায়নি। ফারদিন কেনো চনপাড়ায় গিয়েছিলেন, সেটা পুলিশ তদন্ত করে বের করুক। কেউ তাকে অপহরণও করতে পারে।” এন.এইচ/জেসি


