কাশিপুর ইউ’পি সদস্য খোকন সরদারের এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা
স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১১:০৩ পিএম
কাশিপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত জনপ্রিয় মেম্বার আলহাজ্ব শফিউদ্দিন খোকন সরদার দ্বিতীয় বারের মতো নির্বাচিত ই্উ’পি মেম্বার এর এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।
গতকাল রবিবার ( ১৩ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব নগর এলাকায় আলহাজ্ব শফিউদ্দিন খোকন সরদারের কার্যালয়ে এলাকাবাসীর পক্ষ থেকে এ কেক কাটার আয়োজন করা হয়।
এসময় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাশিপুর ৯নং ওয়ার্ডে সফল মেম্বার আলহাজ্ব শফিউদ্দিন খোকন সরদার, পশ্চিম দেওভোগ বৃহত্তম পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েত উল্লাহ খোকন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্টোরী ইব্রাহীম শেখ।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুপচান সিকদার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন, ফারুক কন্ট্রাক্টর, রেজা আলম, মাসুদ বক্স, রাকিবুল ইসলাম সিহাব, সায়েম সিকদার, আব্দুল আহাদ, মো. আরাফাত সহ প্রমুখ। এন.এইচ/জেসি


