Logo
Logo
×

নগরের বাইরে

স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০২:২২ পিএম

স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার
Swapno

 


আড়াইহাজারে স্কুল ছাত্রী অপহরণ ও মুক্তিপণ দাবীর চার দিনের মাথায় র‌্যাব-১১ এর সদস্যরা সোমবার রাতে ফতুল্লাহ এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করেছে। অপহৃতা আনিকা খন্দকার (১৫) আড়াইহাজারের কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং পাঁচবাড়িয়া গ্রামের কে এম আহাদের মেয়ে।

 

 

র‌্যাব জানায়, ওই ছাত্রীকে গত ১০ নভেম্বর দুপুরে স্কুলে যাবার সময় স্কুল সংলগ্ন ঢাকা- সিলেট মহাসড়ক থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় হাসানুর রহমান সুজন (১৯) নামে এক যুবক। সে রংপুর জেলার সদর উপজেলার সাহেবগঞ্জ পাঠানটারী গ্রামের ইকরামুল হকের ছেলে।

 

 

সে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় অবস্থিত নিক্সন সান্ট গার্মেন্স এ চাকুরী করতো। র‌্যাব আরো জানায়, অপহরণের পর পর অপহরণকারী অপহৃতার মা খন্দকার ফাতেমার মুঠোফোনে কল দিয়ে আনিকা খন্দকারকে অপহরণের কথা স্বীকার করে তার কাছে নগদ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

 

 

অপহৃতার পিতা কে এম আহাদ এ বিষয়ে একই সঙ্গে আড়াইহাজার থানায় ও র‌্যাব-১১ কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পরে সোমবার রাতে র‌্যাব -১১ এর টহল টিম ফতুল্লার হাজীগঞ্জের থেকে অপহরণকারীকে গ্রেফতার ও করে ভিকটিমকে উদ্ধার করে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন