Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০১:১২ পিএম

বন্দরে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
Swapno


বন্দরে পূর্বশক্রতার জের ধরে আবু হুরায়রা (২০) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসী রিফাত গং। বুধবার সকালে  হুরায়রা বন্দরে সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের উদ্দেশ্যে বের হলে বালিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

 

আহত কলেজছাত্র মদনগঞ্জ বকুলতলা এলাকার নয়ন মিয়ার ছেলে। এ ব্যাপারে আহত’র পিতা বাদী হয়ে বালিয়া এলাকার আওলাদ হোসেনের ছেলে রিফাত (২২) ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

 

 

জানা গেছে, আবু হুরায়রা ও রিফাতের সঙ্গে পুর্ব থেকেই বনিবনা ছিলো না। নানা বিষয় নিয়ে এর আগেও তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।  সর্বশেষ বুধবার বিকেলে বালিয়া এলাকায় হুরায়রাকে একা পেয়ে রিফাতসহ আরো ৭/৮জন অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে।

 

 

হামলায় ব্যবহৃত সুইচ গিয়ারের আঘাতে হুরায়রার হাত ও পিঠে মারাত্মক জখম হয়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে; হামলাকারীরা হুমকি ধামকি দিয়ে সটকে পড়ে।  এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন