সিদ্ধিরগঞ্জ দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৪:৩৫ পিএম
সিদ্ধিরগঞ্জ দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমান। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গভীর রাতে চৌধুরী বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জসিম উদ্দিন বাবু (৩৫) ও মোহাম্মদ সুমন (৩৮)। ওসি মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।
“তারা দীর্ঘদিন যাবত যোগসাজশে ছিনতাই করে আসছিল। তাদের তল্লাশি করে দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে,” বলে জানান ওসি মশিউর রহমান।


