Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে শীর্ষ মাদক বিক্রেতা গ্রেফতার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৮:৩৬ পিএম

আড়াইহাজারে শীর্ষ মাদক বিক্রেতা গ্রেফতার
Swapno


আড়াইহাজারে গোপালদী তদন্তকেন্দ্রের পুলিশ উপজেলার রামচন্দ্রদী এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মোঃ রুবেল (৪০)। তিনি রামচন্দ্রদী গ্রামের বশির সিকদারের ছেলে।  

 

 

বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গোপালদী তদন্তকেন্দ্রের এস আই সাফায়েদুর রহমান জানান, ওই রাতে অনুমান ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রদী গ্রামের সুজনের বাড়ীতে গাঁজা কেনা বেচার সময় উল্লেখিত রুবেলকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

 

একটি সুত্র জানায়, গ্রেফতারকৃত রুবেল শীর্ষ মাদক বিক্রেতা ও নিজ বাড়ীতে পতিতার ব্যবসা করে আসছিল। সে আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে মাদকের একটি ওয়ারেন্ট রয়েছে।

 

 

গোপালদীর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক জানান, “তাকে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হয়েছে।” এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন