Logo
Logo
×

নগরের বাইরে

দেওভোগে নারীসহ আটক দুই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০১:২৬ পিএম

দেওভোগে নারীসহ আটক দুই
Swapno


 
দেওভোগ থেকে নারীসহ ২জনকে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (১৮ নভেম্বর) ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

 

 

আটককৃতরা হলো ফতুল্লার পশ্চিম দেওভোগের লিচুবাগ এলাকার খলিল মিয়ার মেয়ে ও রমিজ মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩২), অপরজন জামালপুর সরিষাবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. সুরুজ (৩৬)।

 

 

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “১৮ নভেম্বর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।

 

 

সাথে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে, নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী আসামীকে  ৪৯ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন