Logo
Logo
×

নগরের বাইরে

কাশিপুরের ত্রাস রাজু প্রধান গ্রেপ্তার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৭:০৬ পিএম

কাশিপুরের ত্রাস রাজু প্রধান গ্রেপ্তার
Swapno

 

ফতুল্লার পশ্চিম দেওভোগ বাশমুলি, কাশিপুর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ দেড় ডজনের ও বেশী  মামলার আসামি  রাজু প্রধানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ নভেম্বর) দুপুরে তাকে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত রাজু প্রধান ফতুল্লা মডেল থানার বাশমুলির রিয়াজ প্রধানের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানায়, রাজু প্রধানকে দুপুর একটার দিকে গ্রেফতার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

 

 

স্থানীয়রা জানায় ফতুল্লার দেওভোগ, বাশমুলি কাশিপুরের দুর্ধর্র্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী রাজু প্রধান বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছওলো পশ্চিম দেওভোগ মাদ্রাসা শেষ মাত্রা, বাংলাবাজার, বাঁশমুলি, নুর মসজিদ, ভোলাইল এলাকার সাধারণ মানুষ। এ বাহিনীর বিরুদ্ধে চাদাঁবাজি থেকে শুরু করে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যু, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

 

 

দুর্র্ধষ সন্ত্রাসী রাজু ও তার বিশাল কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় ছিনতাই, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি, হত্যা মামলাসহ প্রায় দেড় ডজনেরও বেশী  মামলা রয়েছে।

 

 

সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে ফতুল্লা থানায় দায়ের করা যে সকল  মামলা রয়েছে তা হলো, ১/ ১৪ মে ২০১৭ সালের ১৯(১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ২/ ৪ ডিসেম্বর ২০১৬ সালের ১৯(১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ৩/ ১৬ নভেম্বর ২০১৬ সালের ১৯(১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ৪/ ২৭ নভেম্বর ২০১৫ সালে ৪(১) ধারা দ্রুত বিচার আইনে মামলা, ৫/ ২২মার্চ ২০১৪ সালের ৩০২/৩৪ ধারা আইনে মামলা, ৬/১৭ অক্টোবর ২০০৮ সালের ধারা আইনের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ মামলা, ৭/ বন্দর থানায় ৮ ডিসেম্বর ২০০৬ সালে ১৯ (১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়াও আর ৩-৪ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন