Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ওয়ান শুটারগান ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ০৫:৫৫ পিএম

সিদ্ধিরগঞ্জে ওয়ান শুটারগান ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  
Swapno

 

সিদ্ধিরগঞ্জে রুবেল ভূঁইয়া (৩৬) নামে এক যুবককে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের ল্যান্ডিং স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড কার্তুজ এবং ২ হাজার ৭'শ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।

 

 

গ্রেফতারকৃত রুবেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো দক্ষিণ পাড়া এলাকার মৃত তমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী রুবেল অবৈধ অস্ত্র প্রদর্শন করে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এই ভয়ঙ্কর সন্ত্রাসীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না।

 

 

গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অবৈধ ওয়ান শুটারগান রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

 

 

গ্রেফতারকৃত আসামী মো. রুবেল ভূঁইয়ার বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ১টি অস্ত্র আইনে, ১টি দ্রব্য আইনে, ৪টি হত্যা চেষ্টা মামলা, ১টি চুরি মামলা ও ১টি বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ সর্বমোট ৮টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারাণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন