Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মাদক মামলায় পলাতক আসামী গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৯:৩৫ পিএম

রূপগঞ্জে মাদক মামলায় পলাতক আসামী গ্রেপ্তার
Swapno


মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৫ নভেম্বর) রাত দেড় টায় রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. বিল্লাল (২৮)। সে রূপগঞ্জ চনপাড়া পুর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত খোকা মিয়া ওরফে তোতা মিয়ার ছেলে।

 

 

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত আসামী মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।

 

 

এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে চনপাড়া এলাকা থেতে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত আসামীকে রূপগঞ্জ থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন