ইশরাককে শুভেচ্ছা জানায় যুবদল নেতা ফয়সাল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৬:০৩ পিএম
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিঃ ইশরাক হোসেন কে শুভেচ্ছা জানায় নাঃগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।
শনিবার সাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাকে নাঃগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী এ শুভেচ্ছা জানায়।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা সবুজ, সজীব কাজী, তারেক হোসেন, রবিন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি ২নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, আমির হোসেন, আফজাল হোসেন, রাসেল, সবুজ, আল-আমিন।
নারায়াণগঞ্জ সদর থানা শ্রমিকদলের সহ-সভাপতি আবু মিয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সহ-সভাপতি হাসান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রদল নেতা রাতুল, স্বাধীন ভূইয়া, তারেকুল ইসলাম ও ইভান প্রমূখ।
এস.এ/জেসি


