Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে স্কুল ছাত্রী উত্ত্যক্ত করায় বখাটে আটক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ পিএম

বন্দরে স্কুল ছাত্রী উত্ত্যক্ত করায় বখাটে আটক
Swapno

 

বন্দরে এক স্কুল ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করার সময় স্থানীয় জনতা অপূর্ব (১৮) নামে এক বখাটে যুবককে আটক করে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশে সোর্পদ করেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অপূর্ব বন্দর উপজেলার আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে।

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলীনগর এলাকার খোকন বেপারী বখাটে ছেলে অপূর্বসহ তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্কুল এন্ড কলেজ পড়ুয়া মেয়েদেরকে অশ্লীল কথাবার্তাসহ উত্ত্যক্ত করে আসছিল।

 

 

এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুরে বখাটে অপূর্বসহ তার সাঙ্গপাঙ্গরা প্রকাশ্যে এক স্কুল ছাত্রীকে রাস্তায় উক্তাক্ত করার সময় স্থানীয় জনতা লম্পট অপূর্বকে আটক করে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশে সোর্পদ করে। পুলিশ আটককৃত বখাটেকে বুধবার দুপুরে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন