Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কর্ণফুলী ডকইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ০৮:৩৬ পিএম

বন্দরে কর্ণফুলী ডকইয়ার্ডে শ্রমিকের মৃত্যু
Swapno

 

বন্দরে কর্ণফুলী ডকইয়ার্ডে কেরাইলে ট্রাকে লোহারপাত লোড করার সময় ইমরান হোসেন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বন্দর থানাধীণ মদনগঞ্জস্থ কয়লাঘাট সংলঘ্ন কর্ণফুলী ডকইয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

 

 

ইমরান ওই ডকইয়ার্ডের শ্রমিকের কাজ করত। সে কুমিল্লা জেলার তিতাস থানাধীণ মজমের কান্দ্রি গ্রামের ইমন মিয়ার ছেলে। বর্তমানে সে সোনাকান্দা এলাকার জুয়েল মিয়ার ভাড়াটিয়া।

 

 

জানা গেছে, বন্দর থানাধীণ মদনগঞ্জস্থ কয়লাঘাট সংলঘ্ন কর্ণফুলী ডকইয়ার্ডে নুরইসলাম কন্ট্রাক্টরের মাধ্যমে ইমরান হোসেন ইসলাম শ্রমিকের কাজ করত। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিক ইমরান কেরাইলে লোহার পাত ট্রাকে লোড করার সময় পর থেকে হঠাৎ অপর একটি ভারী লোহার পাত মাথার উপর পড়ে থেতলে গিয়ে গুরুতর আহত হয়।

 

 

আহতের চিৎকারে আশপাশের শ্রমিকরা তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সকালে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের স্বজনরা থানায় কোন অভিযোগ দায়েরের সংবাদ পাওয়া যায় নাই।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন