Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ পিএম

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
Swapno

 

পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম আবু সাঈদ (২৪)। তার গ্রামের বাড়ি নীলফামারীর সদর জেলায়। সে সিদ্ধিরগঞ্জে বসবাস করতো।

 

 

নিহতের সহকর্মী আবু বক্কর সিদ্দিক বলেন, নির্মানাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আবু সাঈদ। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন