Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে যুবকের আত্মহত্যা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৭:৪৭ পিএম

বন্দরে যুবকের আত্মহত্যা
Swapno

 

বন্দরে জীবন (২৮) নামে এক যুবক ভাড়াটিয়া ঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ১টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুরস্থ জনৈক আলম চাঁন মিয়ার ভাড়াটিয়া ঘরে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

 

 

জীবন সুদূর নেত্রকোনা জেলার বারহাট্টা থানার তসিন্দা এলাকার রোজ আলী মিয়ার ছেলে। বর্তমানে সে উল্লেখিত এলাকায়  দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

 

 

এ ঘটনায় নিহত জীবনের বোন মিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ ব্যাপারে বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে আমিসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করি। আত্মহত্যার কারণ জানার জন্য লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি।

এস./জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন