Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় যুবদল কর্মী গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৮:০১ পিএম

ফতুল্লায় যুবদল কর্মী গ্রেফতার
Swapno

 

ফতুল্লায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় রুবেল নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) ভোরে ফতুল্লার কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত রুবেল কাশীপুর ইউনিয়ন যুবদল নেতা। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) মাহাবুবুর জানান, ফতুল্লা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলার তাকে গ্রেফতার করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন।

 

 

এর আগে সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন বাদী হয়ে দলটির ও এর সহযোগি সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন