Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্বিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৬:৩৫ পিএম

সিদ্বিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১
Swapno

 

সিদ্বিরগঞ্জে ৮শ ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত আসামীর নাম তাজুল মিয়া (৪৮)। সে ঢাকা জেলার ডেমরা থানাধীন পশ্চিম সানাইরপাড় এলাকার মৃত বিশু চৌধুরী ওরফে মনার ছেলে। এর আগে ৫ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দশপাইপ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

 

 

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ পিকআপ চালকের ছদ্মবেশে পিকআপযোগে বিভিন্ন পন্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

 

 

তার বিরুদ্ধে ইতিপূর্বে ফতুল্লা থানা, ডিএমপি ঢাকার কদমতলী ও ডেমরা থানায় ৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন