Logo
Logo
×

নগরের বাইরে

আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ফতুল্লা থানা কমিটির পরিচিতি সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:৫৭ পিএম

আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ফতুল্লা থানা কমিটির পরিচিতি সভা
Swapno


বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ফতুল্লা থানা শাখার পূর্নাঙ্গ কমিটির  পরিচিতি সভা ৭ ডিসেম্বর বুধবার বাদ মাগরিব পঞ্চবটিস্থ ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

 

 

ফতুল্লা থানা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সভাপতি মিল্টন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানর তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের নারায়ণগঞ্জ  জেলার সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মাসুদ।

 

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ সাহাবউদ্দিন, যুগ্ম সম্পাদক  সামসুল হক আরজু, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ফতুল্লা থানা শাখার ৫১ সদস্য কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি আহসান উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাইফুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক জাকির বেপারী, মিজানুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মতিউর রহমান, মহিলা নেত্রী আসমা আহম্মেদ রীতা সহ অনান্য নেতৃবৃন্দ সঞ্চালনায় ছিলেন সদস্য স. ম আঃ জলিল।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন