Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে পা পিছলে ৮ম শ্রেণীর পরিক্ষার্থী রেজা নিহত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫৭ পিএম

বন্দরে পা পিছলে ৮ম শ্রেণীর পরিক্ষার্থী রেজা নিহত
Swapno



বন্দরে পরিক্ষা দিতে যাওয়ার সময় স্প্রিড বেকারের সাথে পা পিছলে পরে গিয়ে রেজা (১৩) নামে এক অষ্টম শ্রেণীর পরিক্ষার্থী মৃত্যু বরণ করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় বন্দর বিএম স্কুল এন্ড কলেজের সামনে এ র্দূঘটনাটি ঘটে।

 

 

নিহত স্কুল ছাত্র রেজা বন্দরের ঐতিহ্যবাহী বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র। সে বন্দর বাজার এলাকার ইতালি ভবনের বাসিন্দা ফরিদ হোসেনের ছেলে। স্কুল ছাত্র রেজার অকাল মৃত্যুতে উল্লেখিত এলাকাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

 

বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী জানান, বিএম স্কুল এন্ড কলেজে বার্ষিক পরিক্ষা চলছে। রেজা বিএম স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে রেজা পরিক্ষা দেওয়ার জন্য স্কুলের আসার  উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।

 

 

পরে সকাল আনুমানিক পৌনে ১০টার সময় রেজা স্কুলের অদূরে থাকা স্প্রিড ব্রেকার উপর দিয়ে হেটে আসার সময় অসাবধানতা বসত পা পিছলে পরে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্কুল ছাত্রের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির নেতৃবৃন্দ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন