Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মাদকসহ চার মাদককারবারী গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ পিএম

রূপগঞ্জে মাদকসহ চার মাদককারবারী গ্রেপ্তার
Swapno

 

 

রূপগঞ্জে ছয় কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এসময় মাদক আনা নেওয়া কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বুধবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার পূর্বাচল তিনশ ফিট সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার এনায়েতপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে হৃদয় মিয়া, ও তার ভাই জয়দল, ও একই এলাকার রহিম খার ছেলে জিতু, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার উত্তর কাদরা এলাকার সাবির আলীর ছেলে রফিকুল ইসলাম।

 

 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার (ডিএডি) কামাল হোসেন জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া থেকে দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই চক্রটি মাদক বিক্রির জন্য যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তিনশ ফিট সড়কে অভিযান চালায় র‌্যাব।

 

 

এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে ছয় কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন