Logo
Logo
×

নগরের বাইরে

আরজু ভূঁইয়া’র পিতা এ.আর.ভূঁইয়া’র ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

আরজু ভূঁইয়া’র পিতা এ.আর.ভূঁইয়া’র ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া’র পিতা, বন্দর উপজেলার মদনপুরের কৃতি সন্তান, বৃটিশ শাসন আমলে বৃহত্তর ধামগড় ইউপি’র দীর্ঘদিনের চেয়ারম্যান, তৎকালীন বৃটিশ ভারত এবং পরবর্তীতে পাকিস্তান আমলের বিশিষ্ট বাঙ্গালী পাট ব্যবসায়ী, এ আর ভূঁইয়া এন্ড কোং ট্রাস্ট (জুট প্রিমিসেস) এর প্রতিষ্ঠাতা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নাজিমউদ্দিন ভূঁইয়া (বিশ্ববিদ্যালয়) কলেজের জমিদাতা, নারায়ণগঞ্জের হাজীগঞ্জে বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদনপুর বড় সাহেববাড়ি জামে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান ভূঁইয়া (এ. আর. ভূঁইয়া)'র ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া’র উদ্যোগে (৯ ডিসেম্বর) শুক্রবার বাদ জুমআ মদনপুর বড় সাহেববাড়ি জামে মসজিদে কোরআন খতম ও দোয়া করা হয়েছে।

 

 

এসময় মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সদস্য হাবিবুর রহমান মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, বন্দর থানা যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, শাইরা গার্ডেন হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ওবায়দুল হক ভূঁইয়া, অত্র মসজিদের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক এডভোকেট আল মামুন ভূঁইয়া, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাবিবুল্লাহ ভূঁইয়া, শিক্ষানুরাগী রেদোয়ান ভূঁইয়া সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও মসজিদের মুসল্লীরা উক্ত দোয়ায় অংশ নেনঅ

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন