Logo
Logo
×

নগরের বাইরে

বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে মজিবুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ পিএম

বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে মজিবুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল
Swapno

 

বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো.মজিবুর রহমানের এর নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল করা হয়। গতকাল শনিবার (১০ডিসেম্বর) বিকেল ৪টায় ফতুল্লা সস্তাপুর এলাকা থেকে এ প্রতিবাদ মিছিলটি বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ঘুরে আবার দক্ষিণ সস্তাপুর এলাকায় এসে মিছিলটি শেষ হয়।

 

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো.মজিবুর রহমানের এর নেতৃত্বে প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহারিয়া রেজা হিমেল, ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন, কার্যকরী সদস্য মো.জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর, জহির আহমেদ, আব্বাস, মুসলিম, আলম, জনি, আলমগীর, রতন, রানা, সাদ্দাম সহ প্রমুখ।
 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন